× Banner
সর্বশেষ
বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-২ মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

করোনায় স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় বাংলাদেশীর মৃত্যু

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
বার্সেলোনায় বাংলাদেশী

হোসাইন ইকবাল, স্পেনঃ স্পেনে মৃতের সংখ্যা কমেছে গত ২৪ ঘন্টা ৬৩৭ জন মারা গেছেন, এর আগে গতকাল রোববার মারা গেছেন ৬৭৪ জন। এটি টানা চতুর্থ দিন যে মৃত্যুর সংখ্যা হ্রাস পেয়েছে, যা প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন সংখ্যা।  সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪০,৪৩৭ জন। মোট আক্রান্ত ১৩৫,০৩২ জন ও মৃত্যুবরণ করেছেন ১২, ১৬৯। বর্তমানে ইউরোপে সবচেয়ে বেশি আক্রান্তের দেশ স্পেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বার্সেলোনার সান্তাকলমায় আব্দুস শহীদ (৫৭) নামে আরেক বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন। রাজধানী মাদ্রিদের পর স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় এই প্রথম করোনাভাইরাসে কোন বাংলাদেশী মৃত্যুবরণ করলো। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, তিনি গত ১৬ দিন যাবত hospital mataróতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

করোনাভাইরাসে আক্রান্ত থাকার কারণে পরিবারের কেউ তার কাছে যেতে পারেনি এবং দেখাশোনা করতে পারেনি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আজ (৬ এপ্রিল) ফোন দিয়ে স্থানীয় সময় দুপুর ১২টায় তিনি মৃত্যুবরণ করেছেন বলে পরিবারকে জানান।

বর্তমানে তার মরদেহ মাতারো হাসপাতালে সংরক্ষিত আছে। আব্দুস শহীদের বাড়ি সিলেটের সুনামগঞ্জের চাতকে। মৃত্যুকালে তিনি তার ৩ মেয়ে, ২ ছেলে ও পরিবার রেখে যান।

তার পরিবার জানায়, তিনি হৃদরোগসহ ডায়াবেটিসে ভুগছিলেন। স্পেনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুর দিকে তার শরীরে প্রাথমিক লক্ষণ দেখা দেয়। পরে হাপাতালে গেলে তাকে ডাক্তার পর্যবেক্ষণে রাখেন এবং এ সময় রক্ত পরীক্ষায় কভিড-১৯ ধরা পড়ে। এর মধ্যে তার অবস্থা অবনতির দিকে যায় এবং হাসপাতালে ভর্তির ১৬ দিন পর তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে বার্সেলোনা শহরে বসবাস করছিলেন।

তার এ মৃত্যুতে বাংলা কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে আসে। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি বাংলাদেশিরা সমবেদনা জানান।

এই নিয়ে স্পেনে মোট ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।

এর আগে, গত কাল (৫ এপ্রিল) ও ২৬ মার্চ মাদ্রিদ শহরেই করোনায় প্রাণ হারান আরো দুই বাংলাদেশি।তিন বাংলাদেশির মৃত্যুর ঘটনায় স্পেন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বাড়ছে।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৭৭ জন প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে থেকে তিন জন মৃত্যুবরণ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..