× Banner
সর্বশেষ
মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী

চৌগাছায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে বিষ খাইয়ে হত্যার চেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ এপ্রিল, ২০২০
ধর্ষণে ব্যর্থ হয়ে বিষ খাইয়ে হত্যার চেষ্টা

আঃ জলিল, বিশেষ প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় এক কলেজ ছাত্রীকে (১৭) ধর্ষণে ব্যর্থ হয়ে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছে মুসা ব্যাপারী (২৫) নামের এক গরু ব্যবসায়ী। বর্তমানে ওই ছাত্রী চৌগাছা উপজেলা ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। সে চৌগাছার একটি কলেজের ১ম বর্ষের ছাত্রী। রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে।

ভূক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, আমরা গরীব মানুষ। ঘর-বাড়িও ঠিকমত নেই। রবিবার রাতে আমার মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরের কাঁচা বাথরুমে গেলে মুসা ব্যাপারী তাকে পেছন থেকে জাপটে ধরে। গামছা দিয়ে মুখ বেধে ধর্ষণের চেষ্টা চালায়। আমার মেয়ে বাধা দিলে এক পর্যায়ে তাকে একটি টাইগারের বোতলে থাকা কীটনাশক জোর করে মুখে ঢেলে দেয়। মেয়ের ডাক-চিৎকারে আমরা দৌড়ে আসলে মুসা পালিয়ে যায়। এসময় একটু দুরে মুখে গামছা বাধা আরো দুজন দাড়িয়ে ছিল। আমরা তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় চৌগাছা হাসপাতালে ভর্তি করি। এ বিষয়ে রবিবার রাতেই চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভূক্তভোগী পরিবার।

মেয়েটির মা আরো বলেন প্রতিবেশি মুসা ব্যাপারী দির্ঘদিন ধরেই আমার মেয়েকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় একমাস আগে আমার মেয়ে প্রাকৃতিক কাজে সাড়া দিতে গেলে মুসা তাকে ধর্ষণের চেষ্টা চালায়। তখন মেয়ের ডাক-চিৎকারে আমরা বেরিয়ে আসলে সে পালিয়ে যায়। সেসময় তার বড়ভাই আয়ূব হোসেনসহ অন্যরা আমাদের হাতে-পায়ে ধরে ভবিষ্যতে আর এরকম কিছু হবে না বলে এবিষয়ে মামলা না করতে অনুরোধ করে।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার ডাক্তার ফাতেমা খাতুনের উদ্ধৃতি দিয়ে বলেন গভীর রাতে এরকম একটি মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ওয়াশ করার পর বর্তমানে কিছুটা সুস্থ আছে। মেয়েটিকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তিনি আরো বলেন ওই সময়ে দায়িত্বপালনরত ডা. ফাতেমা আমাকে বলেছেন মেয়েটির গায়ে বেশকিছু আচড়ের দাগ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..