× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

কাজ করুক না করুক শ্রমিককে বেতন দিতেই হবে -বিজিএমইএ সভাপতি

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ এপ্রিল, ২০২০
শ্রমিককে বেতন দিতেই হবে

মহামারী করোনা সংক্রমণের ভয়াবহতার প্রভাব শিল্পখাতে যেভাবেই পড়ুক না কেন শ্রমিকরা বেতন পাবেন সময় মতো। শ্রমিকের বেঁচে থাকাটা আমার জন্য জরুরি। মার্চের বেতন দিতেই হবে, আগামী তিন মাস কাজ করুক না করুক বেতন দিতেই হবে। বলেছেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।

করোনা আতঙ্ককালীন সময়ে এ আশ্বাস শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর। আর সঙ্কটকালীন কারখানা চালু রাখা ও বেতন-ভাতা পরিশোধে শ্রমিক-মালিক পরস্পরকে সহযোগিতা করবে এ প্রত্যাশা শ্রমিক নেতাদের।

বিজিএমইএর তথ্য, শ্রমিক-কর্মকর্তাদের বেতন বাবদ প্রতি মাসে ৪ হাজার কোটি টাকার বেশি পরিশোধ করতে হয় মালিকদের।

টিম গ্রুপের পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব বলেন, মার্চের বেতন দিতেই হবে।  বলেন, দিতেই হবে, আগামী  এটি সম্পূর্ণ নির্ভর করছে বাণিজ্যিক ব্যাংকগুলো আমাদের সঙ্গে কেমন ব্যবহার করছে তার ওপর।

পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ করায় কাজে এসে ফিরে যাচ্ছেন শ্রমিকরা। তবে জানানো হয়েছে নির্ধারিত সময়েই দেয়া হবে তাদের বেতন-ভাতা। একজন কর্মী বলেন, বলছে যে খুললে উনারা বেতন দিয়ে দেবে।

জুলি-জান্নাতের মতো যাদের কারখানা বন্ধ হয়েছে আগেই, তাদেরও প্রত্যাশা প্রতি মাসের মতোই বেতন পাবেন এবারও। না পেলে স্বল্প আয়ের সংসারে ঘরভাড়াসহ নিত্যদিনের খরচ মেটাতে হিমশিম খেতে হবে তাদের।

শ্রমিকদের পাওনা পরিশোধে যেন কোনো জটিলতা তৈরি না হয় তা নিশ্চিত করার দাবি শ্রমিক নেতাদের। সেই সঙ্গে সঙ্কট মোকাবিলায় মালিক-শ্রমিক মিলেমিশে পদক্ষেপ নেবে এ প্রত্যাশা তাদের।

পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন সভাপতি মো তৌহিদুর রহমান বলেন, আমরা শুধু মালিকদের আন্তরিকতাটা চাই। আসুন না আমরা এ বৈশ্বিক সঙ্কট মিলেমিশে পার করি।

বিজিএমইএর পরিসংখ্যান, করোনার কারণে এরই মধ্যে বাতিল ও স্থগিত হয়েছে ৩০০ কোটি ডলারের কার্যাদেশ। যার নেতিবাচক প্রভাব পড়বে ২৩ লাখ শ্রমিকের ওপর। এ অঙ্ক বড় হচ্ছে প্রতিদিনই। সংগঠনটি বলছে, রপ্তানি খাতে সরকার ঘোষিত ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল হাতে পেতে বিলম্ব হলেও শ্রমিকরা বেতন পাবেন সময় মতো।


এ ক্যটাগরির আরো খবর..