আজ ২১ সেপ্টেম্বর রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আজ ২১ সেপ্টেম্বর রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়
রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আজ ২১ সেপ্টেম্বর রবিবার বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। জেনে নিন প্রত্যেক রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়।

মেষ রাশি: আপনি আজ কোনও সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সবথেকে ছোট সদস্যকে নিয়ে আজ আপনি একটি পার্কে অথবা শপিংমলে যেতে পারেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কপালে সাদা চন্দনের তিলক লাগান।

বৃষ রাশি: পরিবারের সদস্যদের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। যাঁরা এতদিন ধরে অযথা অর্থব্যয় করে আসছিলেন তাঁরা আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। শিশুদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জীবনে অবশ্যই সতর্ক থাকুন। আজ আপনি একাধিক জায়গা থেকে আকর্ষণীয় আমন্ত্রণ দিতে পারেন। পাশাপাশি, কোনও আকস্মিক উপহার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা রঙের গরুকে রুটি খেতে দিন।

মিথুন রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে অবশ্যই পরিবারের প্রতি সদস্যদের কাছ থেকে আশীর্বাদ লাভ করুন। এটি আপনার উপকারে আসবে। আজ আপনি একটি পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। পরনিন্দা এবং কুৎসা থেকে অবশ্যই দূরে থাকুন। এই রাশির যাঁরা মিডিয়ার কাজকর্মের সঙ্গে যুক্ত তাঁদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে নদীতে কালো ও সাদা তিলের বীজ নিক্ষেপ করুন।

কর্কট রাশি: আপনি আজ আপনার নিজের পছন্দের কাজগুলি বেশি করে করবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায়। একটি নতুন আর্থিক চুক্তি সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আজ আপনি আচমকায় ছুটি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে চাইবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি অশ্বত্থ বা বট গাছের কাছে বা নিজের গৃহে মাটি দিয়ে একটি পূর্ণ পাত্রে ২৮ ফোঁটা তেল ফেলুন।

সিংহ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আজ আপনার ভাই অথবা বোন আপনার কাছ থেকে ঋণ চাইতে পারেন। আত্মীয়দের কাছ থেকে আজ আপনি কোনও কাজে সমর্থন পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একাকী কিছুটা সময় প্রবাহিত করতে চাইবেন। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই কোনও শুভ কাজ শুরু করার পূর্বে অবশ্যই কপালে হলুদের প্রলেপ লাগান।

কন্যা রাশি: আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আজ আপনি একটি সামাজিক জমায়াতে অংশগ্রহণ করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বাড়িতে আজ একটি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হবে। আজ আপনার অত্যন্ত কাছের কেউ আপনাকে হতাশ করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই হাসপাতালে রয়েছে এমন রোগীদের সাহায্য এবং সেবা করুন।

তুলা রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে অবশ্যই পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ করুন। এটি আপনার উপকারে আসবে। শিশুদের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। অতীতকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যান। কোনও কাজে আপনার সঠিক পরিশ্রমের মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। আজ আপনি নিজের জন্য অনেকটা সময় পাবেন। এই রাশির যাঁরা মিডিয়ার কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা করতে যাওয়ার আগে চিনি খেয়ে যান।

বৃশ্চিক রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আজ আপনি খুব সহজেই কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। আজ আপনি এমন একটি রেস্তোঁরায় খাবার খেতে পারেন যেখানে বিদেশি খাবার পাওয়া যায়। অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে কুকুরকে বাটি ভর্তি দুধ খেতে দিন।

ধনু রাশি: আপনার যদি আজ কোথাও বেড়াতে যাবার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনার মূল্যবান জিনিসপত্রগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাবার সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। ভালোবাসার মানুষটির খামখেয়ালি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। আপনি আজ কোনও সৃজনশীল কাজ করতে চাইবেন। বিবাহিত জীবনে আজ কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ১০৮ দিন ঘরে গঙ্গাজল ছড়ান।

মকর রাশি: আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আপনার একটি ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ প্রত্যেকের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে রান্না করা হলুদ রঙের মিষ্টান্ন খেতে দিন।

কুম্ভ রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। পরিবারের একটি গোপন খবর জানতে পেরে আজ আপনি অবাক হবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। সন্ধ্যা নাগাদ আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পাবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে রাত্রে মাথার কাছে দুধের বাটি রেখে পরের দিন সকালে কাছাকাছি থাকা একটি গাছে ওই দুধ অর্পণ করে পাত্রটি খালি করুন।

মীন রাশি: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। যাঁরা শুধুমাত্র ব্যবসায়িক কৃতিত্বের জন্য আপনার কাছে আসেন তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। কোথাও কেনাকাটা করতে গিয়ে আজ আপনি অত্যন্ত ব্যস্ত হয়ে পড়তে পারেন। আজ আপনি বাড়ির ছাদে একাকী অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। প্রেমের জীবনে আজ আপনাদের সতর্ক থাকতে হবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই সেটি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। শিশুদের সঙ্গে আজ কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সাধু-সন্ত, পুরোহিত, বা অন্যান্য আধ্যাত্মিক ব্যক্তিদের সেবা করুন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলগ্রহদোষ প্রতিকারজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলরাশিফল ও গ্রহদোষ প্রতিকারশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।