× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

পিআইডি

বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভাগীয় কমিশনারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
বিভাগীয় কমিশনারদের সাথে সমন্বয় সভা

বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে বিভাগীয় কমিশনারগণের সাথে আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সচিব নাসরীন জাহান যাত্রীসেবার মানোন্নয়নে আচরণগত পরিবর্তনসহ সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি আসন্ন ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের  নির্দেশনা প্রদান করেন। এছাড়া, তিনি মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।

উন্মুক্ত আলোচনায় বিভাগীয় কমিশনারগণ সম্ভাব্য পর্যটন স্পট চিহ্নিতকরণ, খাস জমি দখলমুক্ত রাখা, পর্যটন এলাকায় টোব্যাকো-ফ্রি গাইডলাইন বাস্তবায়ন, টাঙ্গুয়ার হাওরে বর্জ্য ব্যবস্থাপনা, বরগুনার হরিণঘাটায় পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির নিবন্ধন প্রক্রিয়া ত্বরান্বিতকরণসহ বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।

সভায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমীন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ড. সাফিকুর রহমান, দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনারবৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..