× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু পরিষদের মানববন্ধন

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

জয়কান্ত রায়, স্টাফ রিপোর্টারঃ  বরগুনার কমলকান্তি খুন, যশােরের পল্লব হত্যাকাণ্ড, কেরানীগঞ্জের অন্তর হত্যাকাণ্ড, ফরিদপুরের জোৎস্না রাণী ধর্ষণ ও হত্যা সুষ্ঠ বিচার এবং ঢাকার মতিঝিল মডেল হাই স্কুল এন্ড কলেজের সভাপতি কর্তৃক সংখ্যালঘু শিক্ষক সুখদেব ঢালীকে শারীরিক লাঞ্চনা এবং মালাউন বলে গালি দেওয়ার প্রতিবাদে মানব বন্ধন করেছে বাংলাদেশ হিন্দু পরিষদ।
আজ শুক্রবার ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু পরিষদের এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
বাংলাদেশ হিন্দু পরিষদের মুখপাত্র এডভোকেট সুমন কুমার রায় বলেন, সংখ্যালঘু জনগোষ্ঠীকে অসহায়ত্বে রেখে বা বিপদে ঠেলে দিয়ে শান্তি ও স্বস্তিতে থাকার কথা যারা ভাবছেন, তাদের ভাবনা সফল হবে না। সংখ্যালঘুদের অস্তিত্ব বিপন্ন করে, তাদের দেশছাড়া করে গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। রাজনৈতিক দলগুলো একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করছে। সংখ্যালঘু নির্যাতন ও নারকীয় তাণ্ডব রোধে ঐক্যবদ্ধভাবে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। হামলায় জড়িতদের দ্রুত বিচার ট্রাইবুন্যালে বিচার করতে হবে।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতেনের ঘটনা নিয়ে কিছুদিন হইচই হলেও শেষ পর্যন্ত বিচারের নজির খুঁজে পাওয়া ভার৷ বরং কোনো কোনো ক্ষেত্রে সংখ্যালঘুরাই ‘আইনি হয়রানির’ শিকার হন৷ এসব ঘটনার বিচার না হওয়ার কারণে নিরাপত্তাহীনতা বাড়ছে ও ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..