× Banner
সর্বশেষ
সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

কিশোরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান-ফার্মেসি-মাদ্রাসা পুড়ে ছাই

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

কিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান, ফার্মেসি সহ একটি মহিলা মাদ্রাসা সম্পূর্ণ পুড়ে ছাই।

ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হাওর অধ্যুষিত হুমাইপুর ইউনিয়নের টান গোসাইপুর গ্রামে। এ অগ্নিকাণ্ডে একটি বিশাল গোডাউনসহ একটি বড় মনোহারী দোকান, একটি ফার্মেসি পুড়ে গেছে সেই সাথে একটি মহিলা মাদ্রাসা।

খালেদ খান স্টোর নামের ওই মুদি দোকানের গুদামের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

দীর্ঘ আড়াই ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে এলাকাবাসী এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলে আশপাশের বাড়িঘর ও অন্যান্য স্থাপনা রক্ষা পায়।

হুমাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানিকুজ্জামান জানান এ অগ্নিকাণ্ডে এক কোটি টাকারও বেশি সম্পদ পুড়ে গেছে।

বাজিতপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আ. গণি জানান, খবর পেয়ে দমকলে বাহিনী গাড়ি গেলেও ঘোড়াউত্রা নদীর ফেরি পারাপারের জন্য দীর্ঘক্ষণ আটকা পড়ায় তারা উদ্ধার কাজে অংশ নিতে পারেননি।


এ ক্যটাগরির আরো খবর..