× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

রাজারহাটে ব্যবসায়ীর জমি জবর দখলের চেষ্টা,  গোডাউন ভাংচুর-মালামাল লুট

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ মার্চ, ২০২০

এ.এস.লিমন,রাজারহাট (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাটে অবৈধভাবে জমি জবর দখলের চেষ্টা করে গোডাউন ঘর ভাংচুর ও মালামাল লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এস এন এ সানাউর রহমান শাওনকে প্রধান আসামী করে  ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামীয় ১৫/২০জনকে আসামী করে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার সদর ইউপির শান্তিনগর এলাকার মেকুরটারী মৌজার  এসএ খতিয়ান ২৭১, জে এল নং ৬৫, ডিপি খতিয়ান ২৪৪ এসএ দাগ নং ১২১৯, বিএস দাগ নং ১০৯৬ জমির পরিমান ৩০ শতকের মধ্যে ৮ শতক জমি রাজারহাট বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী রেজাউল করিম  আব্দুর রশীদের নিকট  ক্রয় করেন। যার দলিল নং  ৭০২/১৯। দীর্ঘদিন ধরে ওই ৮ শতক জমিতে রেজাউল করিম গোডাউন ঘর নির্মাণ করে ভোগ দখল করে আসছে। কিন্তু আব্দুর রশীদের  মৃত্যুর পর ওই ৮ শতক জমি জবর দখল করতে তার ছেলে -মেয়ে এস  এন এ সানাউর রহমান ওরফে শাওন (৩৩) মোছাঃ রুবাইয়াত আফরিন(২৫) সহ অজ্ঞাত নামীয় ১৫/২০জন গত ২৮ মার্চ দুপুরে দেশীয় অস্ত্র – শস্ত্রে সজ্জিত হয়ে ওই জমি দখলের চেষ্টা করে এবং গোডাউন ঘর ভাংচুর করে মালামাল লুট করে। যার আনুমানিক মূল্য ১লাখ ৬০হাজার টাকা ক্ষতি সাধন করে। ওই সময় রেজাউল করিমের ছোট ছেলে মোঃ  রেদোয়ান বাঁধা দিতে গেলে তাকে পিটিয়ে আহত করে।
পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ওইদিন রাতে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। তারা উভয় পক্ষ কুড়িগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায় স্যারকে জানায়।  স্যার উভয় পক্ষকে রাজারহাট থানায় ডেকে বিষয়টি মিমাংসা করে দিবেন।


এ ক্যটাগরির আরো খবর..