× Banner
সর্বশেষ
সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

আশাশুনির খোল পেটুয়া নদীর ভেড়িবাঁধ ভেঙ্গে নদী গর্ভে বিলীন

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ মার্চ, ২০২০

সচ্চিদানন্দদে সদয়,আশাশুনি,সাতক্ষীরাঃ  সাতক্ষীরার আশাশুনির খোলপেটুয়া নদীর প্রায় দেড়’শ ফুট ভেঁড়িবাধ ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে উপজেলার প্রতাপনগরের কোলা গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভাটার সময় পানি নদীতে নেমে যায়। ইতিমধ্যে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বেঁড়িবাধ সংস্কারে কাজ চালিয়ে যাচ্ছেন। এর ফলে তেমন কোন ক্ষয়ক্ষতি এখনও হয়নি। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে প্রতাপনগরের কোলা গ্রামের একটি পয়েন্টে এই ভাঙন দেখা দেয়।

স্থানীয়রা জানান, রাতে প্রবল জোয়ারের চাপে প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামের জরাজীর্ণ বেঁড়িবাধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের নেতৃত্বে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাৎক্ষণিক বালির বস্তা, মাটি ও বাঁশ দিয়ে বেঁড়ি বাধটি সংস্কার করায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, খবর পেয়ে সকালে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, উপজেরা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চত্রবর্তী, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আরিফুজ্জামানসহ অন্যান্যরা ভাঙনকবলিত বেঁড়িবাধ পরিদর্শন করেছেন।আশাশুনি উপজেরা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চত্রবর্তী জানান, ভাঙন কবলিত বেড়িবাধ সংস্কারের কাজ চলছে। দুপুরের জোয়ারে যদি বেঁড়িবাধটি আর না ভাঙে তাহলে বাধটি টিকে যাবে ধারনা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..