× Banner
সর্বশেষ
ঝিনাইদহের ডাকবাংলায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত যশোর-বেনাপোল মহা সড়কে বিজিবি অভিযানে ১ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর: ভোটাধিকার, বিচার ও গণতন্ত্র নিয়ে নতুন প্রত্যাশা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ৪১৮ জুলাই ঘোষণাপত্র পূর্ণ বাস্তবায়নের দাবিতে টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা ব্যাংক লেনদেন

admin
হালনাগাদ: রবিবার, ২৯ মার্চ, ২০২০

করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময় ব্যাংকের শাখায় লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা দেশের ব্যাংকিং ব্যবস্থার কর্মঘণ্টা কমিয়ে এনেছে বাংলাদেশ ব্যাংক।

আজ রবিবার থেকে সর্বসাধারণের প্রয়োজনীয়তায় ব্যাংক খোলা থাকলেও সকাল ১০টা থেকে দেড়টা পর্যন্ত কর্মঘণ্টা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার, ফলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে দেশের সব অফিস-আদালত।

সাধারণ ছুটির এই সময়ে ব্যাংকগুলো খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। তবে লেনদেনর সময় আরো সীমিত। লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

গত ২৪ মার্চ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, গ্রাহকের লেনদেনের সুবিধার্থে রোববার (২৯ মার্চ) থেকে বৃহস্প‌তিবার (২ এপ্রিল) পর্যন্ত সাধারণ ছুটি সময় ৫ দিন সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..