× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

মারুফ ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার কথা অস্বীকার করলেন

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ মার্চ, ২০২০

বাংলা চলচ্চিত্র তারকা কাজী মারুফ ও তার স্ত্রী রাইসা করোনা ভাইরাসে আক্রান্ত নন। নিউইয়র্কে তারা দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার রাতে মারুফের বাবা প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ জানান চিত্রনায়ক কাজী মারুফ স্বস্ত্রীক নিউইয়র্কে করোনায় আক্রান্ত। তার বরাতে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে মারুফের করোনা আক্রান্তের খবর প্রকাশিত হয়।

এ বিষয়ে জানতে চাইলে মারুফ বলেন, গতকাল নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যায় রাইসার নিজের জ্বর হওয়ায় সে ভীত হয়ে পড়ে। এই খবর সে আমার শাশুড়িকে জানায়। আমার শাশুড়ির কাছ থেকে বাবা (কাজী হায়াত) খবরটা জেনেই হয়তো উদ্বিগ্ন হয়ে পড়েন।

মারুফ বলেন, আমার স্ত্রীর জ্বর হয়েছে তবে তা কভিড-১৯ না। আর আমি সম্পূর্ণ সুস্থ আছি। নিউইয়র্কের রিচমন্ড হিল এলাকায় পরিবার নিয়ে থাকা মারুফ জানান, জ্বরের কারণে সবার নিরাপত্তার কথা ভেবে আইসোলেশনে আছেন রাইসা।

তিনি বলেন, দুই সপ্তাহ ধরে সন্তানদের স্কুল বন্ধ। বড় ধরনের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না তাঁরা কেউ। এদিকে কাজী হায়াতের সহকারী পরিচালক সর্দার মামুন জানান, মারুফ এবং তার স্ত্রী করোনায় আক্রান্ত হননি। মারুফের স্ত্রীর গেল কয়েকদিন থেকে ঠাণ্ডা জ্বর। এই কারণে দুই বাচ্চা ও স্বামীর কথা চিন্তা করে ডুপ্লেক্স বাড়ির দোতলায় স্ত্রী ও নিচে বাচ্চাদের নিয়ে মারুফ থাকছেন।

তিনি জানান, রাইসার জ্বর হলেও করোনা কিনা তা এখনও পরীক্ষা করা হয়নি। তবে এন্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..