× Banner
সর্বশেষ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী নির্ভুল পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক যশোর সীমান্তে রুপা, মদ ও সিরাপ জব্দ, আটক ৪ গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা – তথ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে – স্থানীয় সরকার মন্ত্রী মানিকগঞ্জের চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কঠোর মনিটরিংয়ের নির্দেশ বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ ১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল

সরকার চাইলে ইডেনেও তৈরি হবে কোয়ারেন্টাইন সেন্টার -সৌরভ গাঙ্গুলি

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ মার্চ, ২০২০
ইডেনেও তৈরি হবে কোয়ারেন্টাইন

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ গোটা দুনিয়া অচল হয়ে পড়েছে কোভিড-১৯ নামক করোনাভাইরাসের প্রভাবে। সব কিছুই স্থবির হয়ে পড়ে আছে বিশ্বজুড়ে। ক্রীড়াঙ্গনেও পড়েছে এর ব্যাপক প্রভাব।

অবস্থা যখন ভয়াবহতার দিকে এগুচ্ছে তখন রাজ্য সরকারকে (ওয়েস্ট বেঙ্গল) দারুণ একটা প্রস্তাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলি।

পিটিআই-কে দেয়া সাক্ষাতকারে সৌরভ বলেন, রাজ্য সরকার চাইলে ইডেন্স গার্ডেন দিয়ে দিব হোম কোয়ারেন্টাইন করার জন্য। এখানে সব রকমের সুযোগ সুবিধা আছে হোম কোয়ারেন্টাইন করার মতো। শুধু ইডেন্স গার্ডেনকে হোম কোয়ারেন্টাইন করার কথা বলেই শেষ করে দেননি সৌরভ। বিসিসিআই থেকেও যদি কোনো সাহায্য লাগে সেটিও করবেন বলে জানান প্রিন্স অব কলকাতা।

‘তিনি বলেন এখনই উপযুক্ত সময় মানুষের জন্য কিছু করা। এটা নিয়ে আমি সচিব জয় শাহ-এর সঙ্গে কথা বলব। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

পিছিয়েছে টোকিও অলিম্পিক, লা-লিগাসহ বড় বড় সব ক্রীড়া আসর। পিছিয়ে গেছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসরও। এরইমধ্যে ২১ দিনের জন্য লক-ডাউনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ পর্যন্ত পাঁচশর বেশি মানুষ আক্রান্ত হয়েছে ভারতে, মারা গেছেন ১১ জন।


এ ক্যটাগরির আরো খবর..