বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ কুড়িগ্রামে ২৩ মার্চ (সোমবার) নতুন করে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে ১৮ জনকে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টিনে থাকা লোকের সংখ্যা দাঁড়াল ১৬৮ জনে।
সোমবার (২৩ মার্চ) এ তথ্য জানা যায়। করোনা ভাইরাস সংক্রমণ রোধে তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, খোঁজ খবর নিচ্ছি বিদেশফেরত কেউ বাইরে ঘোরাফেরা করছেন কি না। জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহায়তায় কাজটি করা হচ্ছে বলে জানান তিনি।
এ ক্যটাগরির আরো খবর..