× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

ভারতজুড়ে চলছে ১৪ ঘণ্টার জনতা কারফিউ

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ মার্চ, ২০২০
ভারতজুড়ে জনতা কারফিউ

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতজুড়ে চলছে ১৪ ঘণ্টার জনতা কারফিউ। এ সময় জরুরি পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন যে কাউকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩২ জনে। মৃত্যু হয়েছে ৫ জনের।

বৃহস্পতিবার( ১৯ মার্চ) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে নরেন্দ্র মোদি করোনা ভাইরাস মোকাবিলায় সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জনতা কারফিউর ডাক দেন।

প্রধানমন্ত্রীর এই জনতা কারফিউ পালনের ডাক নিয়ে দেশের বিরোধী রাজনৈতিক দলের নেতারা কটাক্ষ করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এর সমর্থনে ব্যাপক লেখালেখি হয়েছে।

মোদির ডাকে সাড়া দিয়ে রবিবার ছুটি ঘোষণা করেছে প্রায় সব সরকারি ও  বেসরকারি সংস্থাগুলো। ভারতীয় রেলের ইতিহাসে এই প্রথম মোদির আহ্বানে সমর্থন জানিয়ে ট্রেন বন্ধ রাখা হচ্ছে।

শনিবার মধ্যরাত থেকে রোববার রাত ১০টা পর্যন্ত দেশের কোনো স্টেশন  থেকে কোনো প্যাসেঞ্জার ট্রেন ছাড়বে না। রোববার ভোর থেকে বন্ধ থাকবে মেইল ও এক্সপ্রেস ট্রেন। এদিন কোনো বিমানও চালানো হবে না বলে জানিয়েছে একটি বিমান সংস্থা। অন্যরাও বিমান উড়ানোর সংখ্যা কমিয়ে দিয়েছে।

দিল্লিতে মেট্রো ট্রেন বন্ধ রাখা হয়েছে, তবে কলকাতায় মেট্রো চলবে অর্ধেকের কম। অবশ্য মুম্বাই, পুনে ও নাগপুর ইতোমধ্যেই লকডাইন ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাস ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এবার বাড়ি থেকে কাজ করবেন ভারতীয়  সেনাবাহিনীও। শুক্রবার আর্মি  হেডকোয়ার্টারের তরফে জানানো হয়েছে, সেনাবাহিনীর ৩৫% অফিসার এবং ৫০% জেসিও (জুনিয়র কমিশনড অফিসারস) এক সপ্তাহের জন্য বাড়িতে  থেকে কাজ করবেন। ২৩শে মার্চ থেকে এই নির্দেশ কার্যকর হবে।


এ ক্যটাগরির আরো খবর..