× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

৫.২৮% ভোটে বিজয়ী ঢাকা-১০ আসনে আ’লীগের শফিউল

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ মার্চ, ২০২০
নৌকা প্রতীক

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন নৌকা প্রতীক নিয়ে লড়াই করে ১১৭টি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ১৫ হাজার ৯৫৫টি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করে মাত্র ৮১৭টি ভোট পেয়েছেন।

অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী হাজী মো. শাহজাহান (লাঙল প্রতীক) পেয়েছেন ৯৭টি ভোট।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এই নির্বাচনে ৫ দশমিক ২৮ শতাংশ ভোট পড়েছে।

শনিবার রাতে ঢাকা টিচার ট্রেনিং কলেজের ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কমকর্তা জি এম সাহাতাব উদ্দিন।

দেশে করোনাভাইরাসের ঝুঁকি ও তীব্র সমালোচনার মধ্যে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এই আসনে (ধানমণ্ডি-কলাবাগান-নিউ মার্কেট-হাজারীবাগ) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..