× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

কমলগঞ্জে বিরলপ্রজাতির ২টি গন্ধগকূল উদ্ধার

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ মার্চ, ২০২০
বিরলপ্রজাতির গন্ধগকূল

নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার):  মৌলভীবাজারের কমলগঞ্জে বিরলপ্রজাতির ২টি গন্ধগকূল উদ্ধার করেছে মৌলভীবাজার বন্যপ্রাণী ক্রাইম ইউনিট। গত শুক্রবার (২০ মার্চ) রাত ৮টায় উপজেলার চৈতন্যগঞ্জ গ্রামের নিহার রঞ্জন দাসের বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়।

জানা যায়, শুক্রবার বিকালে চৈতন্যগঞ্জ গ্রামের নিহার রঞ্জন দাসের বাড়িতে একটি গাছে বিরলপ্রজাতির ২টি গন্ধগকূল দেখতে পান বাড়ির লোকজন। পরে ২টি গন্ধগূলকে আটক করে মৌলভীবাজার বন্যপ্রাণী ক্রাইম ইউনিটকে খবর দেন। খবর পেয়ে মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেনের নেতৃত্বে বন্যপ্রাণী ক্রাইম ইউনিটের একটি দল বিরলপ্রজাতির ২টি গন্ধগকূল উদ্ধার করেন।

মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শুক্রবার রাত ৮টায় আমরা বিরলপ্রজাতির ২টি গন্ধগকূল উদ্ধার করে নিয়ে এসেছি। প্রাণী দু’টি সম্পূর্ণ সুস্থ আছে। শনিবার রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..