× Banner
সর্বশেষ
ঝিনাইদহের ডাকবাংলায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত যশোর-বেনাপোল মহা সড়কে বিজিবি অভিযানে ১ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর: ভোটাধিকার, বিচার ও গণতন্ত্র নিয়ে নতুন প্রত্যাশা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ৪১৮ জুলাই ঘোষণাপত্র পূর্ণ বাস্তবায়নের দাবিতে টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর

শ্রমিক কল্যাণ তহবিলে ৭৪ লাখ টাকা জমা দিল বাটা সু কোম্পানি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বাটা সু কোম্পানি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বাটা সু কোম্পানি গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ প্রায় ৭৪ লাখ টাকা প্রদান করেছে।

আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এর নিকট বাটা সু কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক চিটপান কানহাসিরি কোম্পানির লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৭৩ লাখ ৯৯ হাজার ২৬৬ টাকার চেক হস্তান্তর করেন।

বাটা সু কোম্পানি বাংলাদেশ লিমিটেড এ পর্যন্ত ৩ কোটি ৩৬ লাখ ২৭ হাজার টাকা তহবিলে প্রদান করেছে। বাটা সু কোম্পানি-সহ দেশি, বিদেশি এবং বহুজাতিক মিলে ১৬৪ টি কোম্পানি এ তহবিলে লভ্যাংশের নির্দিষ্ট অংশ নিয়মিত প্রদান করে আসছে।

আজ পর্যন্ত এ তহবিলে মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে চার’শ ১০ কোটি টাকারও বেশি। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী গঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে কোনো কোম্পানি যাদের নিট মূলধন ২ কোটি টাকার বেশি সে সকল কোম্পানি বছর শেষে লাভের ৫ শতাংশের এক দশমাংশ এ তহবিলে জমা দেয়ার বিধান রয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এ তহবিল হতে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়। এ তহবিল হতে শ্রমিকদের দুর্ঘটনাজনিত মৃত্যু, আহতদের চিকিৎসা, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিক এবং শ্রমিকের সন্তানদের উচ্চ শিক্ষায় সহায়তা প্রদান করা হয়।

চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং এ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোঃ রেজাউল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক একেএম মিজানুর রহমান, বাটা সু কোম্পানির রিটেইল ডিরেক্টর অমিতাভ নন্দি, জেনারেল ম্যানেজার এইচআর মালিক মেহেদী কবির এবং হেড অভ্ লিগ্যাল অ্যাফেয়ার্স রকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..