× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

কালীগঞ্জে মুজিব জন্মশতবার্ষিকী ক্রিকেট টুর্নামেন্ট হুরমত আলী ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

Kishori
হালনাগাদ: বুধবার, ১৮ মার্চ, ২০২০
হুরমত আলী ক্রিকেট

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  হেসে খেলেই জয় ছিনিয়ে টুর্নামেন্টের সেরা দলের সন্মান অর্জন করল গতবারের চ্যাম্পিয়ন হুরমত আলী ক্রিকেট একাদশ।

বুধবার তারা ”মুজিব জন্মশতবার্ষিকী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৪ উইকেটে ফারিয়া ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব লাভ করে। খেলা শেষে বিজয়ীদলের টিম ম্যানেজার ইউপি সদস্য মুহিত ও বিজিত দলের অধিনায়ক আশিকুর রহমান সোহাগের হাতে পুরস্কার ফ্রিজ তুলে দেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে সরকারী ভূষণস্কুল মাঠে অনুষ্টিত ফাইনাল খেলাতে প্রথমে ব্যাট করতে নেমে ফারিয়া ক্রিকেট একাদশ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে হুরমত আলী ক্রিকেট একাদশ ১২ ওভার ৫ বলে ৭ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলে জয়ী হয়। বিজয়ী একাদশের মারুফ হাফ অর্ধশত রান করায় ম্যান অব দি ম্যাচ এবং নিশিত টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ১ম পুরস্কার ১ টি ফ্রিজ এর স্পন্সর করেছেন বিশিষ্ট ব্যাবসায়ী পাইকপাড়া গ্রামের এনামুল হক ও ২য় রানার আপ দলের ফ্রিজ স্পন্সর করেছেন কালীগঞ্জ সিমলা রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাছির চৌধুরী।

ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ ভট্টাচার্যের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান লাড্ডু ও সহ-সাধারন সম্পাদক সাংবাদিক জামির হোসেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সমাজ সেবক জাকির হোসেন, ক্রীড়া ফেডারেশনের ক্রিকেট কমিটির সভাপতি এ্যাডঃ আজিজুর রহমান, সদস্য আয়ুব হোসেন, দিলিপ ভট্টাচার্য্য ও আনিচুর রহমান সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। খেলাটিতে আম্পায়ারের দায়িত্বে ছিলেন সাইদুর রহমান শাহিন ও ফরহাদ হোসেন। ধারাভাষ্য বর্ণনা করেন, খোরশেদ আলম, কামাল হোসেন ও ইবনে মাসুদ। স্কোরার ছিলেন কার্ত্তিক ভট্টাচার্ষ ও ফিরোজ আহম্মেদ।

১৬ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ও ম্যান অব দি ম্যাচ পুরস্কারের স্পন্সর হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ”খবর কালীগঞ্জ ডট কম”। এবং ম্যান অব দি সিরিজের স্পন্সর উষা ফুড এর সর্ত্বাধিকারী উজ্জল বিশ^াস।


এ ক্যটাগরির আরো খবর..