× Banner
সর্বশেষ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

মণিরামপুরে প্রাইভেট পড়তে এসে কলেজ ছাত্র খুন

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
কলেজ ছাত্র খুন

আঃজলিলঃবিশেষ প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে প্রাইভেট পড়তে এসে ইকলাস হোসেন নামে এক কলেজ ছাত্র খুন হয়েছে।

মঙ্গলবার সকালে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ পলাশী মোড়-সংলগ্ন জামে মসজিদের পাশে ফেলে যায়। লাশের কপাল ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের ধারণা, মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করে ও শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করেছে। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম,পরিদর্শক শিকদার মতিয়ার রহমান, খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সালাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইকলাস হাসান বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের আবু হানিফের ছেলে। পাঁচ বছর বয়স থেকে সে যশোর সদর উপজেলার রুদ্রপুর গ্রামে নানা আইয়ার আলীর বাড়িতে থেকে লেখাপড়া করতো। সে রুদ্রপুর কলেজের বাণিজ্য শাখার ছাত্র। আসন্ন এইচএসসি পরীক্ষায় তার অংশ নেওয়ার কথা ছিল। নানা আইয়ার আলী জানান, ইকলাস মণিরামপুর বাসুদেবপুর গ্রামের ইব্রাহিম নামে এক শিক্ষকের কাছে ইংরেজি প্রাইভেট পড়তো।

প্রতিদিন সকালে ফজরের নামাজ শেষে সাইকেলে সে প্রাইভেট পড়তে যেত। মঙ্গলবার সকালে নামাজ শেষে প্রাইভেট পড়তে যায়। ঘণ্টাখানেক পর তার মৃত্যুর খবর আসে। তিনি বলেন, রুদ্রপুর গ্রামে আমার নাতির কোনো শত্রু ছিল না। এখন প্রাইভেট পড়তে এসে কিছু হয়েছে কিনা বলতে পারব না।

স্থানীয়রা জানান, সকালে মসজিদের নলকূপে পা ধুতে এসে এলাকার এক ব্যক্তি লাশ পড়ে থাকতে দেখেন। এরপর খবরটি ছড়িয়ে পড়ে। কী কারণে ইকলাস খুন হয়েছে তা নিশ্চিতভাবে জানতে পারেনি পুলিশ। তবে প্রেমঘটিত কারণে শত্রুতার বশে সে খুন হতে পারে বলে এলাকায় প্রচার হচ্ছে।

এ ব্যাপারে মণিরামপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।কি কারণে, এবং কারা হত্যাকান্ড ঘটিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..