× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আগৈলঝাড়ায় মুজিব শতবর্ষের কেক নিয়ে কলেজ অধ্যক্ষ উধাও

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
কলেজ অধ্যক্ষ উধাও

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় মুজিব শতবর্ষ উদযাপনের জন্য আনা কেক নিয়ে সরে পরেছেন বহুল আলোচিত সমালোচিত এক কলেজ অধ্যক্ষ। এঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

জানগেছে উপজেলার বাগধা স্কুল এন্ড কলেজে মুজিব শতবর্ষ উৎযাপন উপলক্ষে শিক্ষক ও ম্যানেজিং কমিটির যৌথ সিদ্ধান্তে মিষ্টি ও কেক আনা হয়। গতকাল মঙ্গলবার সকালে শিক্ষক ও ম্যানেজিং কমিটির লোকজন কলেজে গিয়ে রক্ষিত কেক না পেয়ে ও অধ্যক্ষকে না দেখে ম্যানেজিং কমিটির সদস্য মুজিবুর রহমান খান অধ্যক্ষ আব্দুর রহমান মিয়াকে ফোন দিয়ে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি ভোরে ঢাকার উদ্দেশ্যে চলে এসেছি। কেক কোথায় রেখেছেন এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন কেক আমি নিয়ে এসেছি। দরকার হলে পরে টাকা দিয়ে দেব। আগৈলঝাড়ায় মুজিব শতবর্ষ

এ সংবাদ জানাজানি হলে মুহর্তেই ক্ষোভে ফেটে পরে উৎসবে আগত লোকজন। এবিষয়ে কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ এসএম সিরাজুল ইসলাম বলেন অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে ইতি পূর্বেও সরকার ও প্রতিষ্ঠানের ভাবমুর্তি খুন্ন করার একাধিক অভিযোগ রয়েছে। কেক নিয়ে যাওয়ার ঘটনা তার ইচ্ছাকৃত মুজিব শতবর্ষ উৎসব উদযাপনে তার অনিহা ও উদাসিনতারই বহিপ্রকাশ।

তিনি এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এবিষয়ে ম্যানেজিং কমিটির সদস্য মজিবুর রহমান খান, সহকারী অধ্যাপক মোঃ সাইদুর রহমান, প্রভাষক মোঃ আক্রামউদ্দিন খান, সহপ্রধান শিক্ষক জুরান চন্দ্র সরকার, প্রভাষক সিরাজুল ইসলাম, প্রভাষক নুরুল ইসলাম খান, প্রভাষক রেজাউল ফেরদৌস রুসু, প্রভাষক মিজানুর রহমান, শিক্ষক সুবির কুমার দে, আতিয়ার রহমান খান, সহদেব ওঝা, বাবুল খান, পরিমল চন্দ্র মধু, শিক্ষার্থী অভিভাবক মোকলেজ সরদার, সোবহান মিয়া, রাকিব খান, জনি খানসহ স্থানীয় বাসিন্দারা এঘটনার দৃষ্ঠান্ত মূলক দাবি করেন।


এ ক্যটাগরির আরো খবর..