× Banner
সর্বশেষ
আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন রবীন্দ্রনাথ -তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু মাদক ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন -শিক্ষামন্ত্রী

আতঙ্কিত নয় সচেতন হোন, করোনায় সুস্থ হয়েছেন ৭৮ হাজার রোগী

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
করোনায় সুস্থ ৭৮ হাজার

আতঙ্কিত নয় সচেতন হোন, ১ লক্ষ ২৮ হাজার করোনা আক্রান্ত মানুষের মধ্যে ৭৮ হাজার জন  এখন পুরোপুরি সুস্থ।

চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত আড়াই মাসে বিশ্বের ১৪৫টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। চীনে করোনার প্রভাব কিছুটা কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে এর প্রকোপ দেখা দিয়েছে। রবিবার পর্যন্ত বিশ্বে করোনায় নিহত হয়েছেন ৬ হাজার ৫১৫ জন। অপরদিকে ৭৭ হাজার ৭৫৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৬৯ হাজার ৫৩৩ জন।

এই ভাইরাসে শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৬০ জন। আর মারা গেছেন ৩ হাজার ২১৩ জন। তবে এখন চীনে এই হার উল্লেখযোগ্য হারে কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ জন এবং নিহত হয়েছেন ১৪ জন।

চীনের বাইরে ইতালিতে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৭৪৭ জন এবং মৃত্যু হয়েছে ১৮০৯ জনের। ইতালির পরেই অবস্থান করছে ইরান ও দক্ষিণ কোরিয়া। ইরানে এখন পর্যন্ত ১৩ হাজার ৯৩৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭২৪ জন। দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৩৬ এবং মারা গেছে ৭৫ জন।

এছাড়া বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, স্পেন, সিঙ্গাপুর, কুয়েত, বাহরাইন, যুক্তরাজ্যে, মালয়েশিয়া, কানাডা, সুইজারল্যান্ডসহ ১৪৫টিও বেশি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..