× Banner
সর্বশেষ

মাগুরায় হাম-রুবেলা টিকা দেয়া হবে ১ লাখ ৯৭ হাজার শিশুকে

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২০
হাম-রুবেলা টিকা

আব্দুস সালেক মুন্না ,মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় এবার ১ লাখ ৯৭ হাজার ৩৬৮ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে এ তথ্য জানিয়েছে মাগুরা সিভিল সার্জন কার্যালয়।

আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল সারাদেশে হাম-রুবেলা টিকা দান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রবিবার বিকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল সারাদেশে হাম-রুবেলা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনে ৯ মাস বয়সী থেকে ১০ বছর বয়সী প্রত্যেক শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে।

চলতি মাসের ১৮ থেকে ২৪ মার্চ পর্যন্ত ১ম সপ্তাহে জেলার ১ হাজার ৪৪৭ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে এবং ২৮ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত ২য় সপ্তাহে জেলায় ৭৬ হাজার ৫৬০টি কমিউনিটি কেন্দ্র গুলোতে এ টিকাদান কর্মসূচী চলবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্সা কর্মকর্তা জিল্লুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক অমিত মিত্র, ইব্রাহিম আলী মোনাল, অলোক বোস, বাসার আখন্দ, শফিকুল ইসলাম শফিক, রূপক আইচ ও এস আলম তুহিন প্রমুখ। প্রেস কনফারেন্স প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৩০ সাংবাদিক অংশ নেয় ।


এ ক্যটাগরির আরো খবর..