× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

পাঁচ মাস পর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২০
পেঁয়াজ আমদানি শুরু

স্টাফ রিপোর্টার বেনাপোল(যশোর): ভারত সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় দির্ঘ ৫ মাস পর ভারত থেকে পূনরায় বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
রোববার(১৫ মার্চ): ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে  হামিদ এন্টার প্রাইজের নামে ৬৩ মেঃটনের একটি পেঁয়াজের চালান আমদানি করা হয়। এর আগে বণ্যায় উৎপাদন সংকট দেখিয়ে ভারত সরকার গত বছরের (২৯ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। পেঁয়াজ আমদানি কারক খুলনার  হামিদ এন্টারপ্রাইজের প্রতিনিধি জনি ইসলাম বলেন, বেনাপোলসহ বিভিন্ন বন্দর দিয়ে তাদের ভারতের নাসিক শহর থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক(প্রশাসন) আব্দুল জলিল বলেন,  আমদানিকৃত পেঁয়াজ কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে যাতে ব্যবসায়ীরা দ্রুত ছাড় করাতে পারেন তার জন্য সংশিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইনভয়েজ হিসাব  মতে,  প্রতি মেঃটন পেঁয়াজ ভারত থেকে ৩০৫ ডলার মুল্যে আমদানি করা হচ্ছে। এদিকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় বেনাপোল বন্দরে কর্মব্যবস্তা বেড়েছে। এতে শ্রমিকদের মধ্যেও আনন্দ উল্লাশ দেখা যায়।


এ ক্যটাগরির আরো খবর..