ঢাকা: “শরীরে জ্বর বা সর্দি-কাশি বেশি থাকলে সেক্ষেত্রে বর্তমান করোনা ভাইরাস প্রকোপের সময়ে বাস, ট্রেন, লঞ্চসহ যানবাহনে ভ্রমণ করবেন না। একই সাথে আক্রান্ত দেশে আত্মীয়-স্বজন থাকলে এই পরিস্থিতিতে দেশে আসতে নিষেধ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সব দিক দিয়ে পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। দেশের মানুষের সতর্কতা ও সচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধ অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে।” করোনা ভাইরাস প্রতিরোধে বলেছেনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় উপায় শীর্ষক এক আন্তঃ মন্ত্রণালয় বৈঠক শেষে ব্রিফিং কালে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃআসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আখম মহিউল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১টায় স্বাস্থ্য মন্ত্রীর সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে করোনা ভাইরাসের সাথে সংশ্লিষ্ট শ্রম, বিমান, সমাজকল্যাণ, শিক্ষামন্ত্রণালয় সহ অন্যান্য ১৮ টি মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে সিনিয়র সচিব, সচিব ও অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাগণের সাথে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় উপায় নিয়ে জরুরি বৈঠক হয়। বৈঠকে দেশে করোনা ভাইরাস অধিক হারে চলে এলে কি করা হবে, কোন মন্ত্রণালয়ের কি কাজ করবে সে বিষয়ে উপস্থিত প্রতিনিধিদের স্বাস্থ্য মন্ত্রী নির্দেশনা দেন। করোনা ভাইরাসে দেশ আক্রান্ত হলে কিভাবে বিশ্ব ইজতেমাময় দান ব্যবহার করা হবে, শিল্প-গার্মেন্টস ব্যবহারে করণীয় বিষয়াদি, হাসপাতাল ব্যাবস্থাপনা, মসজিদ-মন্দিরে স্বল্প সময়ে জমায়েত হওয়া, মার্কেটপ্লেস, শপিংমল, রাজনৈতিক সমাবেশ পরিহারে করণীয় বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।