× Banner
সর্বশেষ
মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন জাতীয় সংসদ থেকেই ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা শুরু করতে চাই – স্বরাষ্ট্রমন্ত্রী জুনে চালু হবে ই-হেলথ কার্ড – স্বাস্থ্য মন্ত্রী পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে জাহাজ পৌঁছেছে মোংলা বন্দরে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা সরকারের – পরিবেশ মন্ত্রী

মা ভোটে জিতেছে বলে মেয়েকে গণধর্ষণ

admin
হালনাগাদ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের মীর্জাপুরে এক মা ভোটে জয়লাভ করায় প্রতিশোধ নিতে মেয়েকে গণধর্ষণ করেছে প্রতিপক্ষের লোকজন। বার বার বলা সত্ত্বেও পুলিশ অভিযোগ না নেওয়ায় অপমানে আত্মঘাতী হয় ওই কিশোরী। অত্যাচারের অপমান সহ্য করতে না পেরেই মেয়েটি আত্মহত্যা করে।

পঞ্চায়েত ভোটের প্রার্থী হয়েছিলেন ওই কিশোরীর মা। ভোটে জিতেছিলেন। কিন্তু সেটা মেনে নিতে পারেনি তার বিরোধী পক্ষ। হারের বদলা নিতে ওই বিজয়ী প্রার্থীর মেয়েকেই শিকার বানায় তারা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য মতে, মেয়েটি বাড়িতে একা ঘুমাচ্ছিল। সেই সময় দুই দুর্বৃত্ত তাকে জোর করে তুলে নিয়ে যায়। একটি মাঠে ধর্ষণের পর সেখানেই ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার পর বাড়িতে ফিরে মেয়েটি তার মাকে সব কথা জানায়। বৃহস্পতিবার পরিবারের লোকেদের নিয়ে থানায় হাজির হন ওই বিজয়ী প্রার্থী। অভিযোগ সব শুনেও কোনো লিখিত অভিযোগ নেয়নি পুলিশ। শুধু মৌখিক আশ্বাস দিয়েই তাদের বাড়িতে ফেরত পাঠায়। নিজের উপর অত্যাচারের অপমান সহ্য করতে না পেরে শুক্রবারই আত্মহত্যা করে ওই কিশোরী।

এই ঘটনার পর বিক্ষোভে ফেটে পড়ে গোটা গ্রাম। অভিযোগ না নেওয়া এবং অভিযুক্তদের গ্রেফতার না করার জন্য পুলিশের বিরুদ্ধেও বিক্ষুব্ধ হয়ে ওঠে গ্রামবাসী। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা করে পুলিশ। তাদের গ্রেফতারও করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..