× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

বগুড়ায় দুই গ্রুপের বন্ধুক যুদ্ধে শীর্ষ সন্ত্রাসী মিনকো নিহত, অস্ত্র উদ্ধার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
শীর্ষ সন্ত্রাসী মিনকো নিহত

অনিষা ঘোষ, বগুড়াঃ বগুড়ায় দুই দল সন্ত্রাসী মাঝে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের গুলিতে বগুড়ার শীর্ষ সন্ত্রাসী ১৫ মামলার পলাতক আসামী কবির হোসেন মিনকো নিহত হয়েছে। ঘটনার স্থল থেকে পুলিশ রিভালভারসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়,  গত ৯ মার্চ দিবাগত রাত দেড়টায়  বগুড়া শহরের মালতিনগর ভাটকান্দি ব্রীজ এলাকায় দুই দল সন্ত্রাসীর মাঝে বন্ধক যুদ্ধের ঘটনা ঘটে। প্রায় ৩০ মিনিট ধরে প্রচন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গুলি বিনিময়ের ঘটনায় বিকট শব্দে এলাকা বাসীর মাঝে আতংক দেখা দেয়। খবর পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী নেত্রীত্বে বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান, ডিবি পুলিশের ওসি আসলামসহ একদল পুলিশ ঘটনার স্থলে পৌছিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় পুলিশ ঘটনার স্থল থেকে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মৃত ব্যক্তিকে হাসপাতালে উপস্থিত লোকজন তাকে বগুড়ার শীর্ষ সন্ত্রাসী মিনকো বলে সনাক্ত করে।
এদিকে পুলিশ ঘটনার স্থলে অভিযান চালিয়ে ১ টি বিদেশী রিভালভার, ৮ রাউন্ড গুলি, ১ টি সর্ট গান,  একটি লম্বা চাপাতি, একটি চাকু উদ্ধার করে।
পুলিশ আরো জানায়, বগুড়া শহরের কলোনী চকফরিদ এলাকার আজিজুল হকের ছেলে কবির হোসেন মিনকো (৩৮) বগুড়ার একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে জোড়া খুন, চাঁদাবাজি,  অস্ত্র এবং মারাত্মক জখমের অভিযোগসহ ১৫ টি মামলা রয়েছে।সর্বশেষ, ২০১৯ সালের জানুয়ারী মাসে অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেফতার হয় মিনকো। বর্তমানে তিনি আদালত থেকে জামি নিয়ে মুক্ত আছে। আদালত থেকে জামিনে মুক্ত হয়েই তিনি বগুড়ায় বেপরোয়া ভাবে সন্ত্রাসী কর্মকান্ড শুরু করে।
পুলিশ জানায়, মিনকোর বিরুদ্ধে বগুড়া সদর ও শাজাহানপুর থানায়  ৬ টি জিডিও রয়েছে।
এদিকে পুলিশ মিনকোর লাশ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..