× Banner
সর্বশেষ
সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

সড়কের গাছ কাটার সময় হ্যালোবাইকে চাপা পরে নিহত ৫ ও আহত দুই

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ মার্চ, ২০২০
কাটা গাছের চাপায় নিহত

স্টাফ রিপোর্টার, দুলাল পাল(ধামরাই, ঢাকা): বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধিভাতা সংগ্রহ করতে হ্যালোবাইকে যাওয়ার সময় রাস্তার কাটা গাছের চাপায়  ৫ যাত্রী নিহত এবং আহত হয়েছে আরো দু’জন।

সোমবার (৯ মার্চ) দুপুরে ঢাকা জেলার ধামরাই উপজেলার কাওয়ালী পাড়া মির্জাপুর আঞ্চলিক মহাসড়কের বালিয়া ইউনিয়নের চৌরাস্তা-মাদারপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ভাতা তুলতে যাওয়ার পথে গাছের নিহতদের মধ্যে তিন জন নারী ও দুই জন পুরুষ। নিহতরা হলেন উপজেলার বাইচাইল গ্রামের কুলসুম বেগম ও তার স্বামী নুরুমিয়া, তেলিগ্রামের মাজেদা বেগম ও আয়শা বেগম, কামার পাড়ার সামছুল হক। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। নিহতদের উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কোন নিরাপত্তা বেষ্টনী বা ব্যবস্থা না করেই দীর্ঘ দিন ধরে সওজ এর আঞ্চলিক মহাসড়কের দু’পাশের গাছ কেটে আসছিল ঠিকাদারের লোকজন। গতকাল সোমবারও গাছ কাটার সময় রাস্তার পাশে কোন নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা না থাকায় এ সড়ক দুর্ঘনা ঘটে। ঘটনা ঘটার পর ঠিকাদারসহ গাছ কাটার শ্রমিকরা পালিয়ে যায়।

খবর পেয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক ঘটনাস্থল পরিদর্শন করে বলেন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ঠিকাদার ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..