× Banner
সর্বশেষ
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

শ্রাবণী হত্যার ঘটনায় পুলিশের সংবাদ সম্মেলন, আসামীর স্বীকারোক্তি 

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
শ্রাবণী হত্যা

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ১০ম শ্রেনীর ছাত্রী শ্রাবণী হত্যার ঘটনায় পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে সদর থানায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ জানান, নিহত শ্রাবণীর সম্পর্কে মামা এজাহারভুক্ত আসামী সোহাগ বর্মনের সাথে কিছুদিন আগে কাউকে না জানিয়ে এক মন্দিরে বিয়ে করে।
এ ঘটনা শ্রাবনীর পরিবার জানতে পারলে সোহাগের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। ৭-৮ দিন সোহাগের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়ায় ক্ষিপ্ত হয় সোহাগ। গতকাল বুধবার সন্ধ্যায় শ্রাবনীর বাবা মা বাসায় না থাকায় এ সুযোগে তাদের বাড়িতে যায় সোহাগ। এক পর্যায়ে তাদের মধ্যে কথাকাটাটি হলে ঘরের ভেতরে থাকা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যায় সোহাগ।
আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ এজাহারভুক্ত আসামী সোহাগ বর্মনকে সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট কোর্টে হাজির করা হলে সে স্বীকারক্তিমুলক জবানবন্দি প্রদান করলে আদালতের বিচারক মার্জিয়া খাতুন তাকে জেল হাজতে প্রেরণে নির্দেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..