× Banner
সর্বশেষ
ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

দেশ থেকে ১ লাখ কোটি টাকা পাচার হচ্ছে প্রতিবছর

admin
হালনাগাদ: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

অর্থনৈতিক ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, প্রতিবছর দেশ থেকে প্রায় ১ লাখ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। দেশের টাকা দেশে রাখতে সরকারকে বাস্তবধর্মী সিদ্ধান্ত নেয়া জরুরি বলেও জানান তিনি।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত আবাসন মেলা-২০১৫ পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন মেয়র।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘আবাসন শিল্পে বর্তমান সময়টা ভালো যাচ্ছে না। বিভিন্ন লিংকেজ শিল্প এ আবাসন খাতের সাথে জড়িত। তাই এ বিষয়ে সরকারকে সাহায্য করা উচিত।’

এরপর মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন মেয়র আনিসুল হক। এ সময় রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রবিউল হক, ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়াসহ রিহ্যাবের নেতারা উপস্থিত ছিলেন।

কয়েক দিনের ধারাবাহিকতায় মেলার চতুর্থ দিনেও প্রচুর ক্রেতা-দর্শনার্থীর সমাগম হয়েছে। মেলা চলবে আগামীকাল রোববার রাত ৯টা পর্যন্ত। এ বছর দেড়শতাধিক স্টল রয়েছে এ মেলায়। এর মধ্যে কো-স্পন্সর হয়েছে ১৬টি। বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং আর্থিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে ২৬টি প্রতিষ্ঠান।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলাতে প্রবেশের সুযোগ পাবে। সিঙ্গেল এন্ট্রি ও মাল্টিপল এন্ট্রি এই দুই ধরনের টিকেটের ব্যবস্থা করা হয়েছে এবারের মেলায়। প্রথমটির মূল্য ৫০ ও অপরটির মূল্য ১০০ টাকা। মাল্টিপল টিকেট দিয়ে একজন দর্শনার্থী মেলায় পাঁচবার প্রবেশের সুযোগ পাবেন।

টিকেটের রাফ্রেল ড্রতে থাকছে আকর্ষণীয় পুরস্কার। এছাড়া টিকেটের অর্থ দুঃস্থদের সাহায্যে ব্যয় করা হবে। প্রবেশ টিকেটের ওপর থাকবে পাঁচটি লটারি। পুরস্কার হিসেবে দেয়া হবে ৪২ ইঞ্চি এলইডি টিভি, দেড় টনের এয়ারকন্ডিশনার, ১৪ সিএফটির ফ্রিজ, একটি ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন।


এ ক্যটাগরির আরো খবর..