× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

শ্রী দ্বীনস্মর দাস মহারাজের জন্মভূমি অন্তেহরিতে ভগবত কীর্তন

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ মার্চ, ২০২০
অন্তেহরিতে ভগবত কীর্তন

জগদীশ দাশ, মৌলভীবাজার: শতশত ভক্তপ্রবর শ্রুতামন্ডলীর জমায়েতে হরির লীলা অমৃত নাম সংকীর্তন চলছে মৌলভীবাজারে।

আজ ০৪ মার্চ ২০২০ইং রোজ বুধবার মৌলভীবাজারের রাজনগর  অন্তহরিতে হরির লীলা অমৃত নাম সংকীর্তন চলছে। হরির নাম লীলা সংকীর্তনে শতশত ভক্তপ্রবর শ্রুতামন্ডলী জমায়ত হয়ে নাম সুধা গ্রহণ করেন।

মুজেফরপুর (অন্তহরি) গ্রামে জন্মগ্রহণ করে ছিলেন রাধা রাণীর দর্শন ও কৃপা প্রাপ্ত শ্রী দ্বীনস্মর দাস মহারাজ। যিনি বৃন্দাবনে রাধা রাণীকে দৈব চোখ দ্বারা দর্শন করতে পেরেছিলেন। বৈষ্ণব কুলের শিরোমনি এই মহা মানব এই গ্রাম তথা সিলেট বাসীকে দিয়েছেন অপকৃত নাম সুধা। উনি ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী। বৃন্দাবনে অনেক অলৌকিক কথা এখনও শুনা যায় এমনকি অনেক গ্রন্থে উনার নামের মহিমা পাওয়া যায়।
কীর্তনের আয়োজন করে সনাতন আর্য্য সংঘ। সংগঠনের সভাপতি সুকুমার দেবনাথ ও সাধারণ সম্পাদক পিযুষ কান্তি দাশ উনারা বলেন এই মাটি পবিত্র মাটি এই মাটিতে জন্মগ্রহণ করে আমরা ধন্য। এই পবিত্র স্থানের কীর্তন কমিটিতে আমরা স্থান পেয়ে ধন্য। এই কমিটির সদস্য ও এলাকাবাসী আমাদের সার্বিক সহযোগিতা করেছেন।অনেক দুরদুরান্ত থেকে ভক্তরা এসে পদধুলী দিয়েছেন। সকলকে কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। তাই সকলকে নিমন্ত্রণ করব আগামীতে এই পবিত্র গ্রামে ভক্তপ্রবরা কীর্তনে আসবেন। এমনেও ঘুরে যেতে পারেন এই পবিত্র ভূমি অন্তহরি গ্রাম।


এ ক্যটাগরির আরো খবর..