× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ওমরাহ পালন ও মসজিদে নববী পরিদর্শন সাময়িক বন্ধ করল সৌদি সরকার

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ মার্চ, ২০২০
ওমরাহ পালন

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করে। ফলে করোনাভাইরাস মোকাবেলায় এবার নিজ দেশের নাগরিকদের ওমরাহ পালন ও মসজিদে নববী পরিদর্শন সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি সরকার।

নির্দেশনায় বলা হয়, ওমরার কার্যক্রম অভ্যন্তরীণভাবেও সাময়িকভাবে নিষিদ্ধ করা হল। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মক্কা মোকাররমা ও মদিনার সব প্রবেশ পথে কড়া পাহারা বসানো হবে। তবে ওই নোটিশে মসজিদ এলাকার বাসিন্দাদের জন্য কোনো নির্দেশনা জানা যায়নি।

গত সোমবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেশটিতে কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করে।

সৌদি কর্তৃপক্ষ এটা নিশ্চিত করেছে যে, করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি বাহরাইন হয়ে সৌদিতে প্রবেশের সময় ইরান যাওয়ার ব্যাপারে তথ্য গোপন করেছে। তার মধ্যে করোনাভাইরাস পাওয়ার পর তাকে কোয়ারেন্টাইন করা সহ যথাযথ চিকিৎসা প্রদান করা হচ্ছে।

করোনাভাইরাস ঠেকাতে গত সপ্তাহে সৌদি আরব বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। এর অংশ হিসেবে ওমরাহ ও টুরিস্ট ভিসা স্থগিত করে দেশটি।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘সৌদি আরবে করোনাভাইরাসের প্রবেশ এবং ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বোচ্চ সতর্কতামূলক এবং আগাম প্রতিরোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে যথাযথ স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শে ওমরাহ ও ট্যুরিস্ট ভিসা সাময়িক বন্ধ করা হয়েছে।’

এছাড়া উপসাগরীয় দেশগুলোতে অবস্থানরত সৌদি নাগরিকদের দেশটির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে আসা-যাওয়া স্থগিত করেছে সৌদি আরব। তবে আগে থেকে যাদের কাছে এই পরিচয়পত্র আছে তারা ইচ্ছে করলে দেশে ফিরতে পারবে এবং উপসাগরীয় দেশগুলোর নাগরিকরাও সৌদি ছাড়তে পারবে।

খবর আল আরাবিয়া ও আরব নিউজ


এ ক্যটাগরির আরো খবর..