× Banner
সর্বশেষ
সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ মার্চ, ২০২০
মোটরসাইকেলে শিশু নিহত

জলিলঃ বিশেষ  প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সুমাইয়া খাতুন নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে কপালিয়া গ্রামে বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়া উপজেলার মনোহরপুর ইউনিয়নের কপালীয়া গ্রামের শুকুর হাওলাদারের মেয়ে ও খন্দকারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সুমাইয়া মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে রাস্তা পার হয়ে প্রতিবেশী এক বাড়িতে যাচ্ছিল। এসময় দ্রুতগামী একটি প্লাটিনা ১০০সিসি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার বর্নিবাজারে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নেহালপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ (এসআই) সৈয়দ বখতিয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি আমাদের হেফাজতে আছে। ঘাতক চালক পালিয়েছে। তাকে আটকে চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..