× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

পূর্বশত্রুতার জেরে শার্শায় কুপিয়ে হত্যা

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ মার্চ, ২০২০
কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জের ধরে আনিসুর রহমান (৩৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে নাসির উদ্দিন নামে এক ব্যক্তি।

মঙ্গলবার (০৩ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আনিসুর রহমান উপজেলার নিজামপুর ইউনিনের ৪নং ওয়ার্ডের কেরালখালী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। অভিযুক্ত নাসির একই গ্রামের হামজা আলীর ছেলে।
নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বলেন, সন্ধ্যায় মোল্লাপাড়া এলাকায় সোহরাবের চায়ের দোকানে বসে গল্প করছিলেন আনিসুর রহমান। এ সময়  পূর্বরশত্রুতার জের ধরে নাসির উদ্দিন পিছন থেকে এসে চাইনিজ কুড়াল দিয়ে ঘাড়ে কোপ দেয়। পরে হাতুড়ি দিয়ে কয়েকটি আঘাত করে। স্থানীয় লোকজন বুঝে ওঠার আগেই নাসির পালিয়ে যায়। খবর পেয়ে আনিসুরকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আনিসুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে খুন করা হয়েছে। প্রাথমিক তদন্ত করার পরেই প্রকৃত সত্য উদঘাটন হবে।


এ ক্যটাগরির আরো খবর..