× Banner
সর্বশেষ
সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

বরিশালের গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৯ দোকান পুড়ে প্রায় কো‌টি টাকার ক্ষয়ক্ষ‌তি

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২ মার্চ, ২০২০
গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

বরিশালের গৌরনদীতে অগ্নিকাণ্ডে ৩৯টি দোকান পুড়ে ছাই।  ব্যবসায়ীদের দাবি অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে প্রায় কো‌টি টাকার ক্ষয়ক্ষ‌তি হয়েছে।
আজ সোমবার  (২ মার্চ) বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ভোরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা জায়।

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুস সালাম জানান, প্রাথ‌মিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

জানা যায়, ভোরে খবর পেয়ে গৌরনদী, উজিরপুর, বাবুগঞ্জ ,বরিশাল সদর ও মাদারীপুরসহ ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ের মধ্যে আগুনে পুড়ে যায় ৩৯টি ছোট-বড় দোকান।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশালের জেলা প্রশাসক (ডিসি) অজিয়র রহমান। এ সময় তিনি ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় প্রশাসনকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা ও ক্ষতির পরিমাণ  নিরূপণ নির্দেশ দিয়েছেন।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নির্ণয় করা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ চলছে।


এ ক্যটাগরির আরো খবর..