× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

শেয়ারবাজারে টানা ৭ কার্যদিবস সূচকের পতন

Kishori
হালনাগাদ: রবিবার, ১ মার্চ, ২০২০
সূচকের পতন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে লেনদেন। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ মার্চ) পুঁজিবাজারে সূচকের বড় পতন হয়েছে। তবে এ নিয়ে টানা সাত কার্যদিবস সূচকের পতন হলো পুঁজিবাজারে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রোববার (১ মার্চ) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪০৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০২৮ ও ১৪৭৪ পয়েন্টে। ডিএসইতে এদিন টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিনের চেয়ে ১০৫ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৬১ কোটি টাকা।

ডিএসইতে ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, কমেছে ২৮৯টির এবং ২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ প্রতিষ্ঠান হলো- ভিএফএস ডায়িং, ফার কেমিক্যাল, স্কয়ার ফার্মা, লাফার্জহোলসিম, কনফিডেন্স সিমেন্ট, গোল্ডেন হারভেস্ট, ওয়েস্টার্ন মেরিন, অরিয়ন ইনফিউশন, অরিয়ন ফার্মা ও সেন্ট্রাল ফার্মা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫১২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৭টির, কমেছে ২০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দর। সিএসইতে ১৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১৯ কোটি টাকার।


এ ক্যটাগরির আরো খবর..