× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

আগৈলঝাড়ায় পিতা পরিত্যক্ত অসহায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১ মার্চ, ২০২০
শিশু শিক্ষার্থীকে ধর্ষণ

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে: পিতা পরিত্যক্ত ১৩ বছরের অসহায়  মেয়েটি নানাবাড়ি থেকে লেখাপড়া করত। দুই বখাটে  মুখ চেপে জোর পূর্বক তাকে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে।

বরিশালের আগৈলঝাড়ায় এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষিতা শিশুকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা ও আদালতে জবানবন্দি প্রদানের জন্য বরিশাল ওসিসি-তে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চম শ্রেণি পড়ুয়া ১৩ বছরের এক শিশু শিক্ষার্থীকে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম বাজার থেকে বাড়ি ফেরার পথে বেলুহার গ্রামের বেলাল ভুঁইয়ার ছেলে অরুণ ভুঁইয়া (২৫) কালাম সরদারের ছেলে মাজেদ সরদার (২২) মুখ চেপে জোর পূর্বক পাশের একটি বাগানে নিয়ে যায়। অরুণের সহায়তা ও পাহারায় মাজেদ শিক্ষার্থীকে ধর্ষণ করে।

প্রাথমিক পর্যায়ে স্থানীয় মাতুব্বরা ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ঘটনা জানাজানি হলে শনিবার এসআই আব্বাস ও নাসির উদ্দিন ধর্ষিতাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ ঘটনায় ধর্ষিতা শিশুটির নানা বাদী হয়ে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ১৩ (২৯-০২-২০২০)। পিতা পরিত্যক্ত অসহায় ওই শিশুটি নানাবাড়ি থেকে লেখাপড়া করত। শিশুটিকে ডাক্তারী পরীক্ষা ও আদালতে জবানবন্দি প্রদানের জন্য গতকাল রোববার সকালে বরিশাল ওসিসি-তে প্রেরণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..