× Banner
সর্বশেষ
চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে

স্বাধীনতার মূল্যবোধ ও চেতনায় নতুন প্রজম্মদের বড় হতে হবে -শিক্ষামন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

দীপক সরকার, বগুড়া প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের স্বাধীনতা ও মর্যাদার জন্য লড়াইয়ের মূল্যবোধ ও চেতনা নিয়ে নতুন প্রজন্ম তথা শিশুদের বড় হতে হবে।

‘সর্বস্তরে শিক্ষার মানোন্নয়নের যে অঙ্গীকার বর্তমান সরকার করেছে তা বাস্তবায়ন করা হবে। আমাদের জীবন ও দেশকে সুন্দর করতে আমরা কথায়, কাজে ও আচরণে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে অগ্রসর হচ্ছি।’ মুজিববর্ষে ২০২০-২০২১ এ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী পালনে সরকারের পাশাপাশি প্রতিষ্ঠান পক্ষের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাহলেই এদেশ বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুপ্রাণিত হবে।

মুজিববর্ষ উপলক্ষে ২৯ ফেব্রæয়ারি শনিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজে বঙ্গবন্ধু একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে সমাগত শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘তোমরা সকলেই ভাবতে শেখ যে, আমি মুজিব হব, আমরা সব সময় মানুষের পাশে দাঁড়াব। আমরা চাই আমাদের সন্তানরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে নিজেকে গড়ে তোলে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) আরিফুর রহমান মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার (সচিব) নজরুল ইসলাম, বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সহ-সভাপতি টি জামান নিকেতা, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন প্রমুখ।

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ৪তলা ভিত্তির ওপরে নির্মিত একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন এবং সেই ভবনটি ঊর্ধ্বমুখী স¤প্রসারণের ঘোষণা দেন। পরে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মন্ত্রীকে শুভেচ্ছা উপহার প্রদান করে।


এ ক্যটাগরির আরো খবর..