× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

‘সাধারণ’ ও ‘ইকোনমি’ নামে দুটি প্যাকেজে নিবন্ধন হবে হজযাত্রীদের

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০

বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে আগামী ২ মার্চ থেকে। ‘সাধারণ’ ও ‘ইকোনমি’ এই নামে দুটি প্যাকেজ হবে।

‘সাধারণ’ প্যাকেজে কুরবানি ছাড়া পবিত্র হজ পালনে খরচ হবে ৩ লাখ ৬১ হাজার ৮০০ টাকা। আর ‘ইকোনমি’ প্যাকেজের খরচ ৩ লাখ ১৭ হাজার টাকা।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে  হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন বলেন,  দুই প্যাকেজের বাইরে প্রতিটি এজেন্সি নিজ নিজ বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে। তবে কোনও প্যাকেজের দামই হাব ঘোষিত সর্বনিম্ন প্যাকেজের চেয়ে কম দামে হতে পারবে না।

এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার হজযাত্রী হজে যেতে পারবেন।

হজযাত্রীরা নিবন্ধনের সময় বিমানভাড়া বাবদ ১ লাখ ৩৮ হাজার টাকাসহ সর্বনিম্ন মোট ১ লাখ ৫১ হাজার ১৯০ টাকা জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। তবে হজযাত্রীদের ৩০ মার্চের মধ্যে প্যাকেজের পুরো টাকা অবশ্যই সংশ্লিষ্ট হজ এজেন্সিকে পরিশোধ করতে হবে। তিনি বলেন, কুরবানির খরচ বাবদ প্রত্যেক হজযাত্রীকে কমপক্ষে ৫২৫ সৌদি রিয়ালের সমপরিমাণ ১২ হাজার ৭৫ টাকা আলাদাভাবে নিজ দায়িত্বে সঙ্গে নিতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..