× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবণ উদ্বোধন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবণ ২৭ ফেব্রুয়ারি বৃহঃবার দুপুর ১ টায় উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের এমপি পনির উদ্দিন আহমেদ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাস্তবায়নে ত্রিতল ভবণটি নির্মাণ করে কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এ উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পনির উদ্দিন আহমেদ এমপি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন, ওসি রাজিব কুমার রায়, উপজেলা জাতীয় পার্টির প্রধান সমন্বয়ক আজিজার রহমান মাস্টার, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ, বিআরডিবি চেয়ারম্যান সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সাইফুর রহমান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রফিকুল ইসলাম, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম প্রমূখ।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শিল্পপতি ওয়াহেদ আলী। এরপর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এমপি পনির উদ্দিন আহমেদ।


এ ক্যটাগরির আরো খবর..