× Banner
সর্বশেষ
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল থাইল্যান্ডে স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ৭ জাপানের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলবে সরকার -ববি হাজ্জাজ সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন মা শিশুদের মানসিক ক্ষতি – মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করলো যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী সিলেটে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ বেনাপোলে  ২টি ককটেল উদ্ধার থাইল্যান্ডের স্কুলে গুলিবর্ষণ: শিক্ষক নিহত, আহত চার

ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করায় এক বন্ধুর কোপে অন্যজন আহত

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা শহরে ধারালো বটি দিয়ে বন্ধুকে কোপানোয় এক তরুণকে আটক করা হয়েছে। আটককৃত রাসেল জানায় সে আমার বাসায় এসে আমার বউয়ের শ্লীলতাহানির চেষ্টা করছিল, এ সময় ধারালো বটি নিয়ে আমি এগিয়ে গেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
২৬ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে ৭টার দিকে শহরের মুন্সিপাড়ার খালপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান, ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তুজা। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত শহরের ১০ নম্বর ওয়ার্ডের হরিহরপুর হঠাৎপাড়ার বাদল হোসেনকে (১৯) আটক করেছে পুলিশ। আহত রাসেল ইসলাম (১৯) শহরের ১০ নম্বর ওয়ার্ডের হরিহরপুর হঠাৎপাড়া গ্রামের চুন্নু মিয়ার ছেলে। ঠাকুরগাঁও সদর থানার তদন্ত ওসি গোলাম মর্তুজা সাংবাদিক মজিবর রহমান শেখ কে বলেন, হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে তবে কী কারণে এ ঘটনা ঘটেছে এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় অভিযুক্ত বন্ধু বাদলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ রফিক সাংবাদিক  সাংবাদিক আউয়াল কে বলেন, আহত রাসেলের গলার মধ্যখানে জখম হয়েছে; উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় আটক বাদল হোসেন সাংবাদিক আউয়াল কে বলেন, রাসেল আমার বাসায় এসে আমার বউয়ের শ্লীলতাহানির চেষ্টা করছিল। এ সময় ধারালো বটি নিয়ে আমি এগিয়ে গেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি গোলাম মর্তুজা।


এ ক্যটাগরির আরো খবর..