× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশের দিন আজ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০

জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে আজ।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেগম জিয়ার আবেদনটি আদেশের জন্য বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চের কার্যতালিকার ৫ নম্বরে রয়েছে।

গতকাল বুধবার দুপুরে বেগম জিয়ার চিকিৎসা বিষয়ক প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। বেলা সাড়ে ১১টার দিকে বিএসএমএমইউর আইনজীবী তানিয়া আকতার বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য প্রতিবেদন সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেলের কাছে হস্তান্তর করেন বলে জানান তিনি। তবে রিপোর্টে কি আছে তা জানা যায়নি।

বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, রিপোর্ট সন্তোষজনক না হলে বেগম জিয়ার অসুস্থতার বাস্তবচিত্র বোঝাতে তাকে সশরীরে আদালতে হাজির করার আবেদন করবেন।

অন্যদিকে দুদক আইনজীবী বলেন, অপরাধের গভীরতা বিবেচনায় আপিল বিভাগ বেগম জিয়ার জামিন খারিজ হয়েছে, আবারো হাইকোর্টে জামিন খারিজ হবে। মুক্তি পেতে হলে বেগম জিয়াকে চ্যারিটেবল ও অরফানেজ দুর্নীতি মামলায় জামিন পেতে হবে। এর আগে ২৩ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কিত তিন অবস্থার তথ্য জানতে চান হাইকোর্ট।মেডিকেল বোর্ডের সুপারিশ অনুসারে খালেদা জিয়া অ্যাডভান্স থেরাপির জন্য সম্মতি দিয়েছেন কিনা, সম্মতি দিলে চিকিৎসা শুরু হয়েছে কিনা এবং বর্তমান তার কী অবস্থা তা জানিয়ে প্রতিবেদন বুধবারের মধ্যে দিতে বলা হয়।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে দুই বছর ১৯দিন ধরে কারাগারে রয়েছেন বেগম জিয়া। এরমধ্যে প্রায় দশ মাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..