× Banner
সর্বশেষ
একনেকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

ঝিনাইদহে জমে উঠেছে ১৪ হাত কালীপূজা

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহঃ সনাতন ধর্মমতে কালী বা কালিকা হচ্ছে শক্তির দেবী। কালী হচ্ছে দূর্গা বা পার্বতীর অপর ভয়াল রুপ। তিনি সময়ের পরিবর্তনে শক্তি সংহারের দেবী।

তিনি কৃষ্ণবর্না বা মেঘবর্ণা এবং ভয়ংকর। তারই শক্তির পূজা সনাতন সমাজকে প্রভাবিত করেছে, বিশুদ্ধ শক্তি সঞ্চারিত করেছে,অন্তরে শুদ্ধি দিয়েছে, দূর্দিনে দূর্বলতার সাহস দিয়েছে। অন্ধকার যুগে জুলুম নির্যাতন বেড়ে গেলে দেবী কালী সংহারী মূর্তিতে আবির্ভূত হন। তার যুদ্ধাংদেহী মনোভাব কিছুটা নিবৃত্ত বা প্রশমিত করতে স্বামী শিব তার চলার পথে শুয়ে থাকলেন। বেখেয়ালীভাবে কালী শিবকে পায়ে মাড়ালেন এবং লজ্জায় কালীর জিব্বায় কামড় পড়ল।

জমে উঠেছে ঝিনাইদহ সদরের ঐতিহ্যবাহী নলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা কালীকা দোয়ার পাড়ে নির্মিত ১৪ হাত কালী পূজার উৎসব। গত শনিবার থেকে শুরু হওয়া উৎসবে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসতে শুরু করেছে। কৃত্তনে,ধর্মীয় গানে,আলোচনায় মুখরিত হয়ে উঠেছে স্থানটি। মন চাইলে একটু ঘুরে আসতে পারেন মাধব পাটনীর ঘাট থেকে সময় দিতে পারেন পৃত্তি আজ্ঞা মেনে নিয়ে রাম ও লক্ষন বনবাসে গিয়ে বিশ্বমিত্রকে সাথে নিয়ে তারকা রাক্ষসীকে বধ করার স্থানটি।

পরিবারের সবাইকে নিয়ে খাবার কিংবা কেনাকাটার মেতে উঠতে পারেন খোলামেলা জায়গায়। নডাঙ্গা ইউপি চেয়ারম্যান কবির হোসেন বলেন,আপনার আসুন পূজা উপভোগ করুন এবং ঐতিহ্যবাহী নিদর্শনগুলো দেখে যান ভাল লাগবে আপনাদের। আগামী শুক্রবার ৪.৩০মিঃ প্রতিমা বিসর্জনের কার্যক্রম শুরু হবে। আপনার সেবা দানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে কালী পূজা উদযাপন কমিটি।


এ ক্যটাগরির আরো খবর..