× Banner
সর্বশেষ
নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত দেশের বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম বিশ্বকাপ ফাইনালের প্রধান রেফারি যিনি হচ্ছেন একসঙ্গে আত্মহত্যা সিদ্ধান্ত নিয়ে নদীতে ঝাঁপ দিলেন তরুণ, ফিরে এলেন তরুণী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে ডব্লিউএফপি এর চুক্তি স্বাক্ষরিত

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

পিআইডিঃ বিশ্বব্যাংকের অর্থায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘ইমার্জেন্সি মাল্টি সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর মধ্যে আজ ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে চুক্তি স্বাক্ষরিত হয়। সরকারের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ্ কামাল এবং ডব্লিউএফপি এর পক্ষে কান্ট্রি ডিরেক্টর চুক্তিতে স্বাক্ষর করেন।

 চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোহসীন, প্রকল্প পরিচালক মোঃ আলতাফ হোসেন এবং বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রকল্পটির আওতায় জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে ডব্লিউএফপি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করবে।


এ ক্যটাগরির আরো খবর..