× Banner
সর্বশেষ
পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী

২০২১ সালকে পর্যটন বর্ষ ঘোষণার উদ্যোগ -পর্যটন প্রতিমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

পিআইডিঃ স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে ২০২১ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী।

আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও ভ্রমণ ম্যাগাজিনের যৌথ আয়োজনে ‘বাংলাদেশের পর্যটন : সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মহিবুল হক মাহবুব আলী বলেন, পর্যটন প্রতিযোগিতার বাজার, যে যত বেশি সেবা দেবে, তাঁর দিকেই ঝুঁকবে পর্যটক।

সেবার মান নিশ্চিত করতে পারলে পর্যটন বিকশিত হবে। এদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রভূত উন্নতি হয়েছে। টুরিস্ট পুলিশ গঠন করায় দেশের প্রতিটি পর্যটন আকর্ষণে পর্যটকদের বাড়তি নিরাপত্তা নিশ্চিত হয়েছে। প্রতিমন্ত্রী আরো বলেন, আগামী এপ্রিল থেকে সরাসরি সিলেট-লন্ডন ফ্লাইট চালু করা হবে। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে ৯১২ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে ডিজাইনার নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২ বছরের মধ্যে একটা ডিজাইন দেবে।

কক্সবাজার বিমানবন্দর ২৪ ঘণ্টা চালু রাখার জন্য এর রানওয়ে-সহ সার্বিক লাইটিং সিস্টেমের উন্নয়ন করা হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, পর্যটনকে এগিয়ে নিতে বাংলাদেশের মানুষের মানসিকতা পরিবর্তন করতে হবে। দেশীয় স্থাপনা ও সম্পত্তির যথাযথ রক্ষণাবেক্ষণ করার মানসিকতা অর্জন করতে হবে। সরকার পর্যটন বিকাশের সমস্যাসমূহ চিহ্নিত করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে।


এ ক্যটাগরির আরো খবর..