× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

পুলিশ অফিসার দম্পতির হাতে রক্তাক্ত হিন্দু পরিবারের ৪ সদস্য

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০

সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে  নীরিহ হিন্দু পরিবাবের ৪ সদস্যের মাথা, নাক, মুখ সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতে রক্তাক্ত জখম করে পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আব্দুর রহমান ও তার স্ত্রী।

গত ১৮ই ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর পুলিশ লাইন্স সংলগ্ন বিসিক শিল্প নগরীর মাঠে এই পুলিশ দম্পতি তাদের হাতে থাকা লাঠি দিয়ে নীরিহ হিন্দু পরিবাবের ৪ সদস্যের মাথা, নাক, মুখ সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতে রক্তাক্ত জখম করে পুলিশের এসআই আব্দুর রহমান এবং তার স্ত্রী।

জানা যায়, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পুলিশের এসআই আব্দুর রহমান তার পার্শবর্তী বাসিন্দা আমুদ বর্মনের ১০ বছরের পুত্র শুভঙ্কর বর্মন কে নির্মমভাবে পিটিয়ে আহত করলে শিশুটির আর্তচিৎকার শুনে তার পিসি জবা বর্মন ও মা শিউলী বর্মন তাকে রক্ষা করতে এগিয়ে এলে এসআই আব্দুর রহমান ও তার স্ত্রী উভয়ে মিলিতভাবে তাদেরকেও লাঠিপেটা করে আহত করে। তাদের অত্যাচারে শিউলী রানী বর্মণের কোলে থাকা ৮ মাসের কন্যা সন্তান মিষ্টি বর্ম্মণও রেহাই পায়নি।

ঘটনা জানতে পেরে স্থানীয় ওয়ার্ড কমিশনার সহ এলাকাবাসী ছুটে এসে আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। আহত শিউলী বর্ম্মণ ও জবা বর্ম্মণের নাক ও মাথায় গুরুতর আঘাত থাকায় তাদেরকে এক্সরে করার পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। অসহায় দরিদ্র হিন্দু পরিবারটি অর্থাভাবে চিকিৎসা নিতে না পেরে এবং নির্যাতনকারী পুলিশ দম্পতির প্রাণনাশের হুমকি ধামকিতে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

প্রত্যক্ষদর্শী জানান, একজন আইনের লোক হয়ে নিরীহ নারী শিশুদের উপর এধরণের অমানবিক নির্যাতন মেনে নেওয়া যায়না। ওই পুলিশ কর্মকর্তা এবং তার স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি সহ আহতদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..