× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

বাজার তদারকি বিভিন্ন অপরাধে ১৩৭টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৫২ হাজার টাকা জরিমানা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকা : বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৬৩ জন কর্মকর্তার নেতৃত্বে গতকাল ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং বিভিন্ন জেলায় ৬৩টি বাজার তদারকি কার্যক্রম পরিচালনা ও ৪টি লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১৩৭টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৫২ হাজার ৭শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

          ঢাকার রামপুরা, হাতিরঝিল, নিউমার্কেট ও কলাবাগান এলাকায় বাজার তদারকিকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ওমর ফারুক স্টোর, দাউদকান্দি রাইস স্টোর, মাসুম স্টোর, রহমান রাইস স্টোর, বড় মিয়া স্টোর, আবু তাহের স্টোর, আল্লাহর দান বিরিয়ানি ঘর, আইনালের মাংসের দোকান কে যথাক্রমে ২ হাজার টাকা, ১ হাজার টাকা, ২ হাজার টাকা, ১ হাজার টাকা, ২ হাজার টাকা, ২ হাজার টাকা, ২ হাজার টাকা, ১ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে বনফুল এন্ড কোং, কাঁচা লংকা রেস্টুরেন্ট কে যথাক্রমে ১০ হাজার টাকা, ১০ হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে এরাবিয়ান কেক এন্ড সুইট, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার কে যথাক্রমে ৫ হাজার টাকা, ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থাৎ গত ১৭ ফেব্রুয়ারি বিভিন্ন অপরাধে সর্বমোট ৪৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

          এছাড়া দেশব্যাপী ৫৭টি বাজার তদারকি কার্যক্রমের মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রের কারচুপি, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্যকলাপ, ওজনে কারচুপি, সেবা প্রদানে অবহেলা ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানো এবং পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ১২১টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৮৪ হাজার ৭শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

          অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ৪ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৬ হাজার ২৫০ টাকা প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..