× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

ঝিনাইদহে কসাসের বসন্ত ও পিঠা উৎসব

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ‘নবপুষ্পের কলরবে জাগিবো মোরা, বসন্তের কলতানে মাতিবে ধরা’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বসন্ত ও পিঠা উৎসব করেছে জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠন কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)।

আজ মঙ্গলবার দিনব্যাপি সরকারি কে সি কলেজ চত্বরে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পরিচ্ছন্ন কর্মীদের ৩০ জন সন্তানকে ফুল উপহার দেন অতিথিবৃন্দ। এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় কসাসের সভাপতি হাসানুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অশোক কুমার মৌলিক, কেসি কলেজ শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধাণ সম্পাদক আব্দুর রশিদ, কসাস সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান, কসাসের সাবেক সভাপতি উম্মে সায়মা জয়া, সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাসসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও আয়োজন করা হয় পিঠা উৎসবের। এতে নানা প্রকার পিঠার পসরা সাজিয়ে স্টল প্রদর্শণ করেন শিক্ষার্থীরা। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুরে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে মধ্যহ্নভোজনে অংশ নেন অতিথি ও কসাসের নেতৃবৃন্দ।
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টি পরিচ্ছন্ন কর্মীদের সন্তানদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতেই এ আয়োজন বলে জানান আয়োজকরা।


এ ক্যটাগরির আরো খবর..