× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

১০ বছরের বাচ্চাকে ধর্ষণ করে হত্যা করলো রোহিঙ্গা যুবক

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০

বান্দরবানে রেসমিন আক্তার নামের ১০ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ শেষে হত্যা করেছে রাসেল নামের এক রোহিঙ্গা যুবক। লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বান্দরবানের উখিয়ার পাশে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের সীমানা লাগোয়া বরইতলী সংলগ্ন সোনাঘোনতেছ এলাকায়। উক্ত এলাকার নুর মোহাম্মদের কন্যা রেসমিন আক্তার (১০) পঞ্চম শ্রেণীর ছাত্রী।

শুক্রবার সকাল ১০ নাইক্ষ্যংছড়ি থানা পুলিশে একটি দল এ উদ্ধার কাজে অংশ নেয়। ধর্ষণ শেষে তাকে হত্যা করা হয়েছে বলে জানায় স্থানীয়রা। এ ঘটনায় জড়িত রাসেল নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। রাসেল একই এলাকায় বসবাসরত রোহিঙ্গা নুরুল ইসলামের ছেলে বলে জানিয়েছেন ঘুমধুম ইউপির ৯ নং ওয়ার্ডের মেম্বার বদিউল আলম।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন বলেন, “তদন্ত চলছে। তদন্ত শেষ হলে ঘটনা সম্পর্কে বিস্তারিত বলা যাবে। ময়নাতদন্তের জন্য ভুক্তভোগী শিশুর মরদেহ বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।” এঘটনায় জড়িত এক যুবককে জনতার সহযোগিতায় আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..