× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

বগুড়ায় ভূয়া মেজর গ্রেফতার

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০

অমৃতঘোষ, বগুড়াঃ সেনাবাহিনীর মেজর পরিচয়ে চাকরি দেওয়ার নামে জালিয়াতি ও প্রতারণা করার অভিযোগে শাহিনুল ইসলাম মুরাদ (৪৮) নামের সাবেক এক সেনা সদস্যকে গ্রেফতার করেছে বগুড়ার  ডিবি পুলিশ।
শনিবার রাতে বগুড়া ডিবি পুলিশ সারিয়াকান্দি উপজেলার ধাপ গ্রামে এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মুরাদ বগুড়ার সারিয়াকান্দি থানার ধাপ গ্রামের ছাইদুর রহমানের ছেলে।
আজ  রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ডিবি পুলিশের দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে  এতথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়,  গ্রেফতারকৃত মুরাদ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হওয়ার পর নিজেকে সেনাবাহিনীর মেজর এবং ডিজিএফআই’র কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন মন্ত্রী এমপিদের ডিও লেটার জালিয়াতির মাধ্যমে সরকারি কর্মকর্তাদের বদলিসহ বিভিন্ন তদবিরের কথা বলে প্রতারণা করে আসছিলেন।
সম্প্রতি সে গাবতলী থানার সুখানপুকুর গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে নুরে আলম মিল্লাতকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে উপ-পরিদর্শক পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ১৫ লাখ টাকার চুক্তি করে। গত ১২ জানুয়ারি তার কাছ থেকে তিন লাখ টাকা গ্রহণ করে।
এরপর চাকরি না হলে টাকা ফেরত দিতে টালবাহানা শুরু করে। এ ঘটনায় তিনি মামলা করলে ডিবি পুলিশ মুরাদকে গ্রেফতার করে।


এ ক্যটাগরির আরো খবর..