× Banner
সর্বশেষ
আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিএসজি এর প্রতিনিধি দল

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ  ব্রিটিশ সোসাইটি অব গ্যাস্ট্রোএন্টারোলজির (বিএসজি) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার বিকালে বিএসজির সভাপতি ডা. ক্যাথরিন এডওয়ার্ডসের নেতৃত্বে প্রতিনিধি দল সাক্ষাৎ করে। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের সাক্ষাতের বিষয়ে অবহিত করেন।

ডা. এডওয়ার্ডস যুক্তরাজ্যে বিএসজির গুরুত্ব, গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজির প্রশিক্ষণ এবং ক্লিনিক্যাল অনুশীলনের মান অর্জনের ক্ষেত্রে বিশেষত গবেষণার সুবিধার্থে এর ভূমিকা ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রী বলেছেন, গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজি রোগীদের জন্য উন্নত চিকিৎসার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

ডা. এডওয়ার্ডস প্রধানমন্ত্রীকে অবহিত করেন, সাত বছরেরও বেশি সময় ধরে বিএসজি বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজির (বিজিএস) সঙ্গে শক্তিশালী সংযোগ স্থাপন করেছে। বিএসজি সম্প্রতি ঢাকার মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালে এন্ডোস্কোপির জন্য একটি জাতীয় প্রশিক্ষণ কার্যক্রম প্রতিষ্ঠা করতে বিজিএস’র সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। সরকারের পদক্ষেপসমূহ তুলে ধরে শেখ হাসিনা বলেন, সরকার দেশের ১৩টি মেডিকেল কলেজে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ যুক্ত করেছে। পাশাপাশি উপজেলা পর্যায়ের হাসপাতালে ওয়েব ক্যামেরা বসানো হয়েছে।

একই সঙ্গে নার্সদের আরও দক্ষ করতে প্রয়োজনীয় প্রশিক্ষণও দেয়া হচ্ছে। ডা. এডওয়ার্ডস বলেন, বাংলাদেশে এন্ডোস্কোপি প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হলে তা জিআই (গ্যাস্ট্রোএন্টারোলজি) রোগে আক্রান্ত রোগীদের যত্নের মানকে আরও উন্নত করতে সহায়তা করবে।


এ ক্যটাগরির আরো খবর..